পুরনো ঢাকার খাবার আমাকে সেই ছাত্রজীবন থেকেই আকর্ষিত করে। মায়ার শহর ঢাকার মায়াজালটা যেন পুরনো ঢাকা অঞ্চলে একটু বেশী পরিমানে ছেয়ে রয়েছে। পুরনো ঢাকার এই আকর্ষনীয় ভোজনরস ও খাদ্য সংস্কৃতিকে বিশ্বব্যাপী প্রচারের উদ্দেশ্যে আমরা একটি প্রামাণ্যচিত্রটি নির্মান শুরু করেছি যার নাম দেয়া হয়েছে “ফুডিশিয়াস ঢাকা”। গেলো শবে বরাতে পুরনো ঢাকার ঐতিহ্যবাহী বরাতি রুটির বাজারে দৃশ্যধারনের মাধ্যমে শুরু হয়েছে প্রামান্যচিত্রটি নির্মানের কাজ যার দৃশ্যধারন চলবে পুরো বছরজুড়ে। এতে আদি ঢাকার খাবারের দোকান, বিভিন্ন উৎসব থেকে শুরু করে ফুটিয়ে ওঠানো হবে সে অঞ্চলের খাদ্যের ইতিহাস-ঐতিহ্যগুলো। নির্মান শেষে আগামী বছরের মাঝামাঝি বরাবর ছবিটি নিয়ে বিশ্বের নামী চলচ্চিত্র উৎসবগুলোতে অংশ নেয়ার ইচ্ছে আছে।
‘ফুডিশিয়াস ঢাকা’র আমরা একটা বাংলা শিরোনামও দিয়েছি, ‘ঢাক্কাই খানা’। মোশন ভাস্কর ও ডাকপিয়ন২৪ এর যৌথ প্রয়াসের প্রামাণ্যচিত্রটি পরিচালনা করছি আমি মুহাম্মাদ আলতামিশ নাবিল। এটি প্রযোজনা করেছেন তাসনিম তারান্নুম নিটোল ও কার্যনির্বাহী প্রযোজক হিসেবে রয়েছেন ইকবাল হোসেন ইকু। ছবিটিতে স্ক্রিপ্ট সুপারভিশনের কাজ করছেন রুবায়েত খায়ের রুশদী।
ইংরেজি ধারাভাষ্যের এই প্রামাণ্যচিত্রটি চিত্রগ্রহণের দ্বায়িত্বে রয়েছেন বিদ্রোহী দীপন এবং সম্পাদক হিসেবে আছেন সাইফ রাসেল। চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছেন মাহামুদ হায়াত অর্পণ। ছবিটির রেডিও পার্টনার রেডিও ৭১।
ছবিটি ঘোষনার পর থেকেই অনলাইন ও প্রিন্ট মিডিয়াগুলো থেকে ব্যাপক সাড়া ও উৎসাহ পেয়েছি। পাঠকদের জন্য ফুডিশিয়াস ঢাকার প্রকাশিত নিউজের একাংশ দেয়া হলোঃ

Daily The Asian Age, 3 June 2017

Daily Sun, 3 June 2017

দৈনিক আমার বার্তা, ১ জুন ২০১৭

দৈনিক মানবকন্ঠ, ২ জুন ২০১৭

দৈনিক ইনকিলাব, ৩ জুন ২০১৭

দৈনিক জনকন্ঠ, ১০ জুন ২০১৭
ছবিটি যথাসময়ে শেষ করতে সকলের দোয়া ও শুভকামনা চাই। ধন্যবাদ।
লেখকের অনুমতি ছাড়া সাইটে ব্যবহৃত সকল প্রকার লেখা পুনঃপ্রকাশ বেআইনি। জরুরী যোগাযোগে ইমেইলঃ altamishnabil@gmail.com
