বন্ড, জেমস বন্ড ২৫!

ব্রিটিশ ঐপন্যাসিক ইয়ান ফ্লেমিং সৃষ্ট কাল্পনিক চরিত্র জেমস বন্ডকে পৃথিবীতে চেনেননা এমন লোক খুঁজে পাওয়া দুস্কর। ব্রিটিশ সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস এমআই-৬ এর গুপ্তচর জেমস বন্ড উপন্যাসের পাশাপাশি বড়পর্দায়ও সমান জনপ্রিয়তা পেয়েছে। ১৯৬২ সালে মুক্তিপ্রাপ্ত ডাঃ নো থেকে শুরু করে সবশেষ ২০১৫ সালে স্পেক্টর দিয়ে সর্বমোট ২৪ টি ছবিতে সিনেমার পর্দায় দেখা গেছে বন্ডকে। সামনের বছর আসছে বন্ড সিরিজের নতুন ছবি। চলুন জেনে নেয়া যাক সে সম্পর্কে।

মুক্তিঃ

জেমস বন্ডের অফিসিয়াল ওয়েবসাইট ঘোষণা এসেছে সিরিজটির নতুন ছবি বন্ডের জন্মভূমি যুক্তরাজ্যের বড়পর্দায় মুক্তি পাচ্ছে আগামী ২৫ শে অক্টোবর, ২০১৯-এ।

পরিচালকঃ

জানা গেছে বন্ডের এবারের ছবি পরিচালনায় থাকছেন স্লামডম মিলিনিয়ার খ্যাত ড্যানি বয়েল। বয়েল জানিয়েছেন ছবিটি বর্তমানে চিত্রনাট্য পর্যায়ে রয়েছে। কয়েক সপ্তাহের মধ্যেই ছবির শ্যুটিং শুরু করার আশাবাদ জানিয়েছেন পরিচালক।

ছবির নামঃ                                                        

যেহেতু ছবিটি ফ্রাঞ্চাইজির ২৫ তম ছবি হতে যাচ্ছে তাই ছবিটির নাম রাখা হউছে ‘বন্ড ২৫’। ইয়ান ফ্লেমিং এর সৃষ্ট চরিত্র হলেও ধারনা করা হচ্ছে ছবির গল্পটি আমেরিকান লেখক রেমন্ড বেনসনের নেভার ড্রিম অব ডায়িং এর অবলম্বনে সাজানো হচ্ছে। ছবিটি প্রযোজনা করছেন মাইকেল জি উইলসন ও বারবারা ব্রকলি।

বন্ড ও ছবির অন্যান্য অভিনেতারাঃ

সিরিজে পঞ্চমবারের মত বন্ড হয়ে বড়পর্দায় হাজির হবেন ড্যানিয়েল ক্রেগ। মানিপেনির চরিত্রে নাওমি হ্যারিস, কিউ এর চরিত্রে বেন হুইশ ও এম এর চরিত্রে রালফ ফিনেসকে দেখা যাওয়ার কথা রয়েছে। ওদিকে গুঞ্জন শোনা যাচ্ছে, আসন্ন ছবিতে জেমস বন্ডকে মোকাবেলা করতে খল চরিত্রে দেখা যেতে পারে অ্যাঞ্জেলিনা জোলি কিংবা হেলেনা বনহ্যাম কার্টারের মধ্যে কোন একজনকে।

প্লটঃ

অফিসিয়াল কোন ঘোষণা না আসলেও পাপ্পারাজ্জিদের কল্যাণে ধারনা করা হচ্ছে ছবিটি জেমস বন্ডের জীবনে একটা বড় রকমের পরিবর্তন দেখতে পাবেন দর্শকেরা। স্পাই এর চাকরী ছেড়ে দিয়ে প্রেমের টানে তার কোন প্রেয়সীকে বিয়ে করে সংসারধর্ম পালন করতে দেখা যেতে পারে বন্ডকে। তবে কোন এক পুরনো শুত্রুতার জেরে তার সহধর্মীকে হারালে ব্যাক টু দ্য প্যাভিলিয়নে ফিরে আসতে পারেন বন্ড। তবে এই প্লট এর পুরোটাই ধারনার ভিত্তিতে মিডিয়াতে প্রচার হচ্ছে।

আর্টিকেলটি দৈনিক ভোরের কাগজে পূর্বপ্রকাশিত

লেখকের অনুমতি ছাড়া সাইটে ব্যবহৃত সকল প্রকার লেখা পুনঃপ্রকাশ বেআইনি। জরুরী যোগাযোগে ইমেইলঃ altamishnabil@gmail.com

আরো পড়ুন...