ঐ দেখা যায় “টং”

বসুন্ধরা ৩০০ ফিট থেকে একটু দূরে, অ্যাপোলো হাসপাতাল রোডে দেখা মিললো একটি “টং” এর। না, এ যেই সেই টং নয়। কনক্রিটে বানানো অত্যাধুনিক টং। ফুর্তি, খাওয়াদাওয়া ও আড্ডার পরিসর “টং” এ কাটানো হলো কিছুটা সময়।

টং গোছানোর কাজটা শুরু হয়েছিলো এবছরের ৭ ফেব্রুয়ারী, তিন মাসের ব্যতিক্রমী ঢঙে সাজসজ্জার পর অবশেষে ৫ মে উদ্ধোধন হলো এ রেষ্টুরেন্টটি। বাংলাদেশি খাবারের পাশাপাশি, ইন্ডিয়ান, ইতালিয়ান, ম্যাক্সিকান, চাইনিজসহ বিশ্বের বিভিন্ন দেশীয় খাবার পাওয়া যাচ্ছে এ অত্যাধুনিক টং-এ। ন্যু ক্যাম্প চিকেন সালাদ, ওল্ড ট্রাফোড গ্রিল মাশরুম, মেসি বিফ চিজ বার্গার, ম্যান ইউ সাব স্যান্ডউইচ, বেশী জোস চিকেন বার্গার, এমন মজার সব নাম দিয়ে সাজানো হয়েছে খাবারের সব আইটেমগুলো।

13330260_1204285776290355_1569023465_n

মেন্যুতে লোভনীয় সব আইটেম মিলবে টং-এ এলে

টং-এ রয়েছে ওপেন এয়ারে বড় পর্দায় গুরুত্বপূর্ন সব ক্রিকেট কিংবা ফুটবল ম্যাচ খেলার সুযোগ। সালাদ ১৩৫ থেকে ১৮৫ টাকা, দুইশ’র মধ্যে বার্গার আইটেম, পাস্তা ১৮০ থেকে ২১৫, এমন আকর্ষনীয় সব দামে মিলছে খাবারগুলো।

13348831_1204285736290359_6571799_n

টং-এ রয়েছে ওপেন এয়ারে বড় পর্দায় গুরুত্বপূর্ন সব ক্রিকেট কিংবা ফুটবল ম্যাচ খেলার সুযোগ

রেস্টুরেন্টটির স্বত্বাধিকারী নাজমুস সাকিব রুপল থেকে জানা গেলো টং নামকরনটির পেছনের গল্প, “ঢাকা শহরের সবচেয়ে ইজি-গোয়িং আড্ডার জায়গা বলতে রাস্তার পাশের কোন টং-কেই বোঝায়। এই ভাবনা থেকে রেষ্টুরেন্টটির নাম টং, এখানে এসে যেন প্রত্যেকের মধ্যে ঘরোয়া আড্ডার পরিবেশটা বিরাজ করে সেভাবেই সাজানো হয়েছে রেস্টুরেন্টটির ইন্টিরিয়র।“

13340511_1204296266289306_1166863001_o

টং এর আরেক স্বত্বাধিকারী কাজী রাজিয়া রাজনী জানালেন, “অচিরেই টং-এর মেন্যু আইটেমে যুক্ত হবে দেশীয় সব আইটেম। প্রত্যেকের সাধ ও সাধ্যের মধ্যে রেখেই নির্ধারিত হয়েছে খাবার আইটেমগুলোর মূল্যমান।”

ডাকপিয়ন২৪.কমে প্রকাশিত।

লেখকের অনুমতি ছাড়া সাইটে ব্যবহৃত সকল প্রকার লেখা পুনঃপ্রকাশ বেআইনি। জরুরী যোগাযোগে ইমেইলঃ altamishnabil@gmail.com

আরো পড়ুন...