ব্রাজিল আর্জেন্টিনার দলাদলিতে যুগে যুগে হতাহত হয়েছে কতশতজন। কি লাভ এসব করে? ফুটবল মজার খেলা, উপভোগের খেলা। তাই এবারে দলাদলি ছেড়ে সবাই একটা বেয়াড়া প্লান করে বসলো, এবার আমরা হন্ডুরাসের সাপোর্টার। দেখি কপালে কি লেখা থাকে। খেলাতো খেলাই তাইনা। বানানো হলো উই আর ক্রেজি ফ্যান অব হন্ডুরাস ফুটবল টিম ফ্রম বাংলাদেশ নামের একটি ইভেন্ট। এরপর বাকীটা ইতিহাস।
সবার সাথে সাথে হাত বাড়ালাম আমরাও। ইভেন্টটিকে শক্তিশালী করতে আমাদের প্রডাকশন টিম মোশন ভাস্কর থেকে নির্মিত হলো একটি ভিডিও। ‘টোকেন অব লাভ’ নামক ভিডিওটি সৃষ্টি করলো আরেকটি ইতিহাস। পুরো হন্ডুরাস জুড়ে ভিডিওটি নিয়ে পড়ে গেলো হইচই। জাতীয় টেলিভিশন পত্রিকায় একে একে ফলাও করে প্রকাশিত হলো ভিনদেশী বন্ধুদের ভালোবাসা-সৌহার্দের ভিডিওটি নিয়ে রিপোর্ট।
হন্ডুরাসের কিছু পত্রিকার লিঙ্ক শেয়ার করছিঃ
ইউটিউব চ্যানেলে শত শত হন্ডুরানের কমেন্ট ট্রান্সলেট করে পড়ার পর চোখে পানি চলে আসে, তব্দা খেয়ে যাই। হয়তো মজার ছলেই হয়ে যায় এমন মহৎ কোন কাজ। আজ দক্ষিন এশিয়ার ‘বাংলাদেশ’ সেই সুদুর ল্যাটিন আমেরিকার ‘হন্ডুরাস’ নামক দেশের আজীবনের বন্ধু হয়ে গেলো এতে কোন সন্দেহ নেই। হয়তো কোন এক দিন ভুলক্রমেও কোন বাঙ্গালী হন্ডুরাসে গেলে তাদের আপ্যায়নের কোন কমতি থাকবেনা। মানুষ’তো আমরা, আবেগেরতো কোন সীমা নেই, তাইনা?
Adelante Seleccion হন্ডুরাস ফুটবল টিম !!
মোশন ভাস্কর নির্মিত সাড়া জাগানো সেই ভিডিওটি দেখুনঃ



