ভাষা অভিন্ন, তাই ভারত বাংলাদেশ দুই বাংলার নাড়ীর টানটা যেন বরাবরই অন্যরকম। বিনোদন জগতেও তার ব্যতিক্রম নেই। বাংলাদেশের অভিনেতা, গায়ক, কলাকুশলীরা যেমন দাপিয়ে বেড়িয়েছেন পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গের চলচ্চিত্র শিল্পী কলাকুশলীরাও জয় করেছেন বাংলাদেশের দর্শকদের মন। দুই বাংলার কিছু জনপ্রিয় পরিচালক, গায়ক, কোরিয়োগ্রাফার, পাব্লিসিটি ডিজাইনারদের নিয়ে তাই আয়োজিত হলো অনলাইন লাইভ শো। আমার গবেষণা ও সঞ্চালনায় অনলাইন শো “আলতামিশ নাবিল লাইভ” এর তৃতীয় পর্বে দুই বাংলা থেকে যুক্ত হলেন চারজনের অতিথি। ভারতের পশ্চিমবঙ্গ থেকে থেকে অনলাইন অনুষ্ঠানটিতে যুক্ত হয়েছিলেন বাংলাদেশের মেয়ে, চিকেন তান্দুরী, ঢাকার পোলা, বৈশাখের বিকেল বেলায় খ্যাত গায়ক আকাশ সেন এবং ছুঁয়ে দিলে মন, কিস্তিমাত, সম্রাট, মেন্টাল এর মতো জনপ্রিয় চলচ্চিত্রে নৃত্যপরিচালনা করা কোরিওগ্রাফার শিবরাম শর্মা। “বেঙ্গল ইউনাইটেডঃ সিনেমা অ্যান্ড মিউজিক” শিরোনামে অনুষ্ঠানটিতে আরো যুক্ত হন বাংলাদেশ থেকে খোঁজ দ্য সার্চ, অগ্নী, বিজলী এর পরিচালক ইফতেখার চৌধুরী এবং বাংলা চলচ্চিত্রের পোষ্টার বয় খ্যাত সাজ্জাদুল ইসলাম সায়েম। লাইভটি আমার ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেল সরাসরি প্রচারিত হয় গত ৩ জুলাই শুক্রবার বাংলাদেশ সময় রাত ৮ঃ৩০ টায়।
সোয়া এক ঘন্টার প্রাণবন্ত এক আড্ডায় ছিলো নানান চমক। শো এর ৫৩ মিনিটে শিবরাম শর্মার পরিচালনায় থ্রি ষ্টার স্প্লিট এর ট্রেলার প্রথম বার অনলাইনে, দূর্দান্ত রজতাভ দত্ত ও অপরাজিত অপরাজিতা আঢ্য। ১ ঘণ্টা ৬ মিনিটে অনলাইনে কন্টেন্ট সেন্সরসিপ বিষয়ে প্রথমবার মুখ খুললেন ইফতেখার চৌধুরী। ১ ঘণ্টা ১৪ মিনিটে আকাশ সেন মাতিয়েছিলেন তার বিখ্যাৎ গান “বাংলাদেশের মেয়ে” গানের আনপ্লাগড ভার্সন দিয়ে।
আমার ব্লগের সবাইকে শো-টি দেখার আমন্ত্রণ…

